ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা দিচ্ছে মালদ্বীপ

ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা দিচ্ছে মালদ্বীপ

ইসরায়েলি পাসপোর্টধারীদের মালদ্বীপে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে দেশটির সরকার। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গাজায় যুদ্ধ চলাকালীন সময়ের জন্য ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল মালদ্বীপ। তবে নতুন আইনে পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে নিষেধাজ্ঞার মেয়াদ আর যুক্ত থাকবে না।

প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান বিল অনুযায়ী পরিস্থিতি পরিবর্তিত হলেও ইসরায়েলি পাসপোর্টধারী কোনো ব্যক্তির মালদ্বীপে প্রবেশের অনুমতি থাকবে না।

নতুন এই সিদ্ধান্তের ফলে দ্বিতীয় কোনো দেশের পাসপোর্ট ব্যবহার করে ইসরায়েলিদের মালদ্বীপে প্রবেশের সুযোগ থাকবে কি না, সে বিষয়েও আলোচনা রয়েছে।

১ হাজার ১৯২টি প্রবালদ্বীপ নিয়ে গঠিত মালদ্বীপ বিশ্বজুড়ে জনপ্রিয় পর্যটন গন্তব্য। দেশটি কৌশলগতভাবেও গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে।

Follow for more http://dbnnewstoday.com