অ্যান্টার্কটিকায় পেঙ্গুইন গণনার চাকরি, মাসে বেতন সাড়ে তিন লাখ টাকা

অ্যান্টার্কটিকায় পেঙ্গুইন গণনার চাকরি, মাসে বেতন সাড়ে তিন লাখ টাকা

বিশ্বের অন্যতম দুর্গম অঞ্চল অ্যান্টার্কটিকায় পেঙ্গুইন পর্যবেক্ষণ ও গণনার জন্য কর্মী নিয়োগ দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক ইউকে অ্যান্টার্কটিক হেরিটেজ ট্রাস্ট। পাঁচ মাসের এই চাকরিতে মাসিক বেতন ২ হাজার ৫০০ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে তিন লাখ টাকার সমান।

সংস্থাটির তথ্য অনুযায়ী, নির্বাচিত কর্মীদের অ্যান্টার্কটিকার গৌডিয়ার আইল্যান্ডে অবস্থিত পোর্ট লকরয় এলাকায় কাজ করতে হবে। ২০২৬-২৭ মৌসুমের জন্য ইতোমধ্যে ১৪ জন কর্মী নির্বাচিত হয়েছেন।

নির্বাচিতদের আটজন পোর্ট লকরয়ে দায়িত্ব পালন করবেন। তাদের কাজের মধ্যে রয়েছে পেঙ্গুইনের সংখ্যা গণনা ও গতিবিধি পর্যবেক্ষণ, স্থানীয় জাদুঘর ও পোস্ট অফিস পরিচালনা এবং পর্যটকদের জন্য স্মারক ও উপহারের দোকান দেখাশোনা।

বাকি ছয়জন গবেষণাধর্মী কাজে যুক্ত থাকবেন। তাদের সঙ্গে স্বাস্থ্যসেবা ও পর্বতারোহণ বিষয়ে অভিজ্ঞ পেশাজীবীরাও থাকবেন।

তবে ভালো বেতনের এই চাকরির জীবনযাপন বেশ কঠিন। দ্বীপটিতে নিয়মিত পানির সরবরাহ ও গোসলের ব্যবস্থা নেই। জাহাজ এলে বড় ট্যাংকে পানি সংগ্রহ করা হয় এবং সাধারণত সপ্তাহে একবার গোসলের সুযোগ পাওয়া যায়। প্রতিকূল আবহাওয়ার কারণে কখনও দুই সপ্তাহ পর্যন্ত জাহাজ না এলে সেই সুযোগও বন্ধ থাকতে পারে।

ইউকে অ্যান্টার্কটিক হেরিটেজ ট্রাস্টের পরিচালক ক্যামিলা নিকোল ২০২৬-২৭ মৌসুমকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। তার মতে, দ্রুত পরিবর্তনশীল জলবায়ু অ্যান্টার্কটিকায় নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।

Follow for more http://dbnnewstoday.com