নভেম্বরের প্রথম ১৭ দিনে ২০৫ কোটি ডলারের বেশি রেমিট্যান্স

নভেম্বরের প্রথম ১৭ দিনে ২০৫ কোটি ডলারের বেশি রেমিট্যান্স

চলতি নভেম্বর মাসের প্রথম ১৭ দিনে দেশে ২০৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে দেশীয় মুদ্রায় এর পরিমাণ ২৫ হাজার ২৭৬ কোটি ৫০ লাখ টাকা।

বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, নভেম্বরের প্রথম দিন থেকে ১৭ নভেম্বর পর্যন্ত দেশে এসেছে ২০৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স। এর মধ্যে শুধু ১৭ নভেম্বর একদিনেই এসেছে ৮ কোটি ১০ লাখ ডলার।

গত বছরের একই সময়ে দেশে ১৭৯ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। সেই হিসাবে চলতি বছরের নভেম্বরের প্রথম ১৭ দিনে প্রবাসী আয়ের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় বেশি।

এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ৩৫২ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ১ হাজার ১৯৪ কোটি ৪০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ২ শতাংশ।

Follow For More: http://dbnnewstoday.com