বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নারী-পুরুষ নিয়োগ, আবেদন শুরু ১ ডিসেম্বর

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নারী-পুরুষ নিয়োগ, আবেদন শুরু ১ ডিসেম্বর

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে পুরুষ ও নারী প্রার্থী ভর্তির জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সাধারণ ট্রেড (জিডি) ও টেকনিক্যাল ট্রেড (টিটি) পদে দেশের সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত।

এ ছাড়া বিএনসিসি সদস্য, সেনাসদস্যদের সন্তান (এসএস) এবং টিটিটিআই থেকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের জন্য পৃথকভাবে আবেদনের সুযোগ রয়েছে।

আবেদন ও ফি

আগ্রহী প্রার্থীরা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এসএমএস করে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য ভর্তি পরীক্ষার ফি ২০০ টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে আবেদন ফি ৩০০ টাকা।

ভর্তির সময় প্রয়োজনীয় কাগজপত্র

নির্বাচিত প্রার্থীদের ভর্তির সময় শিক্ষাগত যোগ্যতার মূল সনদ বা মার্কশিট, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের দেওয়া স্থায়ী ঠিকানা ও জন্মতারিখসংবলিত মূল প্রশংসাপত্র, এসএসসি প্রবেশপত্র, নাগরিকত্ব ও চারিত্রিক সনদ, অভিভাবকের সম্মতিপত্র এবং জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

এ ছাড়া প্রার্থী ও তাঁর বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সদ্য তোলা ছয় কপি পাসপোর্ট সাইজ ও দুই কপি স্ট্যাম্প সাইজের ছবি নীল বা আকাশি পটভূমিতে আনতে হবে। সাঁতার ও লিখিত পরীক্ষার জন্য প্রয়োজনীয় সামগ্রীও সঙ্গে রাখতে হবে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই। আর্থিক লেনদেন বা প্রতারণার মাধ্যমে ভর্তি হলে চাকরির যেকোনো পর্যায়ে বহিষ্কার করা হতে পারে।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য সেনাবাহিনীর নির্ধারিত মাধ্যমে জানা যাবে।
Follow for more: http://dbnnewstoday.com