প্রায় ২ হাজার বছর আগের এক শহর, যা আজও অতীতের সাক্ষী!”

পম্পেই ছিল প্রাচীন রোমান সাম্রাজ্যের একটি সমৃদ্ধ ও ব্যস্ত নগরী, যা আজকের ইতালির ক্যাম্পানিয়া অঞ্চলে, নেপলসের কাছে অবস্থিত। ৭৯ খ্রিস্টাব্দে ভিসুভিয়াস আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাতে শহরটি ছাই ও পিউমিসের নিচে চাপা পড়ে যায়। এই বিপর্যয় পম্পেইকে ধ্বংস করলেও শহরের স্থাপত্য, রাস্তা, দেয়ালচিত্র, মোজাইক ও দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র অসাধারণভাবে সংরক্ষিত থাকে। তাই পম্পেইকে রোমান দৈনন্দিন জীবন বোঝার অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান বলা হয়।

পম্পেই নেপলস থেকে প্রায় ২৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ভিসুভিয়াস থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে অবস্থিত। শহরটি ভূমধ্যসাগরের তীরে এবং নেপলস উপসাগরের কাছে ছিল, যা বাণিজ্য ও পর্যটনের জন্য গুরুত্বপূর্ণ ছিল। ৭৯ খ্রিস্টাব্দে ভিসুভিয়াসের অগ্ন্যুৎপাতে শহরটি ছাই ও আগ্নেয় পাথরের নিচে চাপা পড়ে। এর আগে ৬২ খ্রিস্টাব্দেও একটি ভয়াবহ ভূমিকম্পে অঞ্চলটি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

পম্পেইয়ের মোট এলাকা প্রায় তিন বর্গকিলোমিটার। এর এক-তৃতীয়াংশ এখনো খনন হয়নি, তবে যে অংশ খনন হয়েছে তাতে হাজার হাজার ভবনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এখানে ভিলা, স্নানাগার, অ্যাম্ফিথিয়েটার, দোকান, আবাসিক ভবন, পাকা রাস্তা, ভাস্কর্য, মোজাইক ও দেয়ালচিত্র দেখা যায়। এসব নিদর্শন রোমান নাগরিক জীবন, বাণিজ্য, ধর্ম ও সংস্কৃতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয়।

শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা
* ফোরাম: শহরের কেন্দ্রবিন্দু, যেখানে প্রশাসনিক ও বাণিজ্যিক কার্যক্রম চলত।
* বাসিলিয়া: আদালত ও ব্যবসায়িক কার্যক্রমের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো।
* জুপিটারের মন্দির: ধারণা করা হয়, খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে নির্মিত।
* ফোরাম বাথ: গণ-গোসলখানা, যেখানে নারী-পুরুষের জন্য আলাদা ব্যবস্থা ছিল।
* হাউস অব স্যালাস্ট: রোমান ধনীদের জীবনযাপন ও স্থাপত্য বোঝার গুরুত্বপূর্ণ উদাহরণ।
* অ্যাম্ফিথিয়েটার: গ্ল্যাডিয়েটর লড়াই ও জনসমাবেশের জন্য ব্যবহৃত হতো।

পম্পেইয়ে ছিল বেকারি, দোকান, বাজার ও খাবারের দোকান। গবেষণায় দেখা গেছে, শহরে প্রায় ১২০টির মতো ফাস্ট ফুডের দোকান ছিল, যেখানে স্থানীয় ওয়াইনসহ বিভিন্ন খাবার বিক্রি হতো। শহরের ধনী পরিবারগুলোর বাড়িতে ছিল খোলা আঙিনা, বাগান, পানির ব্যবস্থা ও আলাদা কক্ষ। এসব থেকে রোমান সমাজের শ্রেণিবিন্যাস ও জীবনযাপন সম্পর্কে ধারণা পাওয়া যায়।

পম্পেই নগরী, হেরকুলেনিয়াম ও অপলন্তেস একসঙ্গে ১৯৯৭ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত হয়। এই স্বীকৃতি পম্পেইয়ের সাংস্কৃতিক ও প্রত্নতাত্ত্বিক গুরুত্বকে আরও গুরুত্বপূর্ণ করেছে। আজ পম্পেই ইতালির অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এখানে আসে প্রাচীন রোমান সভ্যতার নিদর্শন দেখতে।

পম্পেই পরিদর্শনের জন্য সাধারণত এপ্রিল–অক্টোবর মৌসুমে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা এবং নভেম্বর–মার্চ মৌসুমে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। নেপলস থেকে ট্রেনে প্রায় ৪০ মিনিটে পম্পেই পৌঁছানো যায়। প্রবেশপথে পোর্টা মারিনা দিয়ে ঢুকে ফোরাম, বাসিলিয়া, স্নানাগার ও অ্যাম্ফিথিয়েটার দেখা যায়।

Follow For More