ঢাবি আইবিএতে দুটি উইকএন্ড শর্ট কোর্স: ২ বছরের কাজের অভিজ্ঞতায় আবেদন, শেষ সময় ৯ আগস্ট

ঢাবি আইবিএতে দুটি উইকএন্ড শর্ট কোর্সে আবেদন চলছে, ২ বছরের কাজের অভিজ্ঞতায় সুযোগ

পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন ও আধুনিক ব্যবসায়িক জ্ঞান অর্জনের সুযোগ করে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) দুটি উইকএন্ড শর্ট কোর্স চালু করেছে। কোর্স দুটি হলো ব্র্যান্ড ম্যানেজমেন্ট এবং করপোরেট গভর্ন্যান্স। আগ্রহী প্রার্থীরা প্রয়োজন অনুযায়ী যেকোনো একটি বা উভয় কোর্সেই আবেদন করতে পারবেন।

আইবিএ জানায়, পরিবর্তিত বৈশ্বিক ব্যবসায়িক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যবস্থাপনা দক্ষতা বাড়াতে এসব কোর্স আয়োজন করা হয়েছে। কোর্সগুলো পরিচালনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ এবং দেশের অন্যান্য স্বনামধন্য বিজনেস স্কুলের শিক্ষকরা। পাশাপাশি বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের অভিজ্ঞ পেশাজীবীরাও রিসোর্স পারসন হিসেবে অংশ নেবেন।

ব্র্যান্ড ম্যানেজমেন্ট কোর্স

ব্র্যান্ডিং, মার্কেটিং কৌশল, কাস্টমার সাইকোলজি, ব্র্যান্ড পজিশনিং, কাস্টমার ইকুইটি এবং ডিজিটাল ব্র্যান্ডিং বিষয়ে ব্যবহারিক ধারণা দেওয়া হবে এই কোর্সে।

ক্লাসের সময়সূচি:

  • তারিখ: ২১ ও ২২ আগস্ট ২০২৬ (শুক্রবার ও শনিবার)
  • সময়: সকাল ৯:৩০টা থেকে বিকেল ৫:৩০টা

করপোরেট গভর্ন্যান্স কোর্স

প্রতিষ্ঠানের সুশাসন, স্বচ্ছতা, ঝুঁকি ব্যবস্থাপনা, অডিট, কমপ্লায়েন্স এবং পরিচালনা পর্ষদের দায়িত্ব সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা দেওয়া হবে এই কোর্সে।

ক্লাসের সময়সূচি:

  • তারিখ: ২৮ ও ২৯ আগস্ট ২০২৬ (শুক্রবার ও শনিবার)
  • সময়: সকাল ৯:৩০টা থেকে বিকেল ৫:৩০টা

আবেদন যোগ্যতা

আবেদনকারীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়া যেকোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন। তবে অসাধারণ বা ব্যতিক্রমী প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতার শর্ত শিথিল করা হতে পারে।

কোর্স ফি

প্রতিটি কোর্সের ফি ১৫,০০০ টাকা

আবেদন ও ভর্তি

যোগ্য প্রার্থীদের মধ্যে আগে আবেদনকারীরা অগ্রাধিকার পাবেন। অনলাইনে আবেদন করার শেষ সময় ৯ আগস্ট ২০২৬

যোগাযোগ

ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম
রুম নম্বর: ৪০২, ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ), ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০

মোবাইল:
+৮৮ ০১৭৬৬৯৯৩৩৯০
+৮৮ ০১৭২৬৮৮৫৩২৯