বাংলাদেশি চিকিৎসক ও বায়োমেডিক্যাল বিজ্ঞানী ডা. কাজী লুৎফার রহমান ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসাব্যবস্থা বা personalized healthcare নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করছেন উত্তর আয়ারল্যান্ডের আলস্টার ইউনিভার্সিটিতে।
যুক্তরাজ্য সরকারের DfE স্কলারশিপের আওতায় তাঁর গবেষণায় সোরিয়াসিসের আধুনিক জৈবিক চিকিৎসায় রোগীভেদে ভিন্ন প্রতিক্রিয়ার কারণ অনুসন্ধান করা হচ্ছে। এতে জেনেটিক্স, ভিটামিন ডি, প্রদাহ এবং শরীরের ওজনের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
বাংলাদেশে তাঁর প্রাথমিক জেনেটিক গবেষণার মাধ্যমে পাওয়া কিছু সিকোয়েন্স আন্তর্জাতিক ডেটাবেস GenBank-এ যুক্ত হয়েছে। বর্তমানে তাঁর গবেষণা রোগীভিত্তিক গবেষণার পাশাপাশি লিভার ক্যানসার কোষ নিয়ে পরীক্ষাগারভিত্তিক কাজেও বিস্তৃত।
গবেষণার পাশাপাশি সাধারণ মানুষের কাছে জটিল বৈজ্ঞানিক বিষয় সহজভাবে তুলে ধরছেন ডা. রহমান। তিনি FameLab Northern Ireland 2026-এর 1st Runner-Up হিসেবেও স্বীকৃতি পেয়েছেন।