বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল ট্যালেন্ট ডেভেলপমেন্টে অবদানের স্বীকৃতি হিসেবে ASOCIO Talent Development Award 2026 অর্জন করেছে দেশের শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান Creative IT Institute।
প্রতিষ্ঠানটির ১৮ বছরের পথচলায় এই অর্জনকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়েছে। Creative IT Institute জানিয়েছে, শিক্ষার্থীদের শুধু কোর্স সম্পন্ন করানো নয়, বরং বাস্তব কর্মক্ষেত্র ও ইন্ডাস্ট্রির প্রয়োজন অনুযায়ী দক্ষ করে তোলাই তাদের মূল লক্ষ্য।
এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি Industry-Aligned Skills, Real-World Projects, AI-Powered Curriculum, Expert Mentorship, Career Preparation এবং Employment Support—এই বিষয়গুলোকে সমন্বয় করে একটি পূর্ণাঙ্গ ট্যালেন্ট ডেভেলপমেন্ট ইকোসিস্টেম গড়ে তোলার কথা জানিয়েছে।
Creative IT Institute-এর পক্ষ থেকে বলা হয়, সময় ও ইন্ডাস্ট্রির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় দক্ষতা তৈরি, প্রশিক্ষণকে বাস্তব কর্মক্ষেত্রের চাহিদার সঙ্গে যুক্ত করা এবং স্কিল ডেভেলপমেন্ট থেকে ক্যারিয়ার পর্যন্ত শিক্ষার্থীদের সহযোগিতা করার ধারাবাহিক প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে এই পুরস্কারকে দেখা হচ্ছে।
প্রতিষ্ঠানটি আরও জানায়, এই অর্জন তাদের শিক্ষার্থী, অ্যালামনাই, মেন্টর, ইন্ডাস্ট্রি পার্টনার এবং সংশ্লিষ্ট সব সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। আন্তর্জাতিক এই স্বীকৃতি বাংলাদেশ থেকে বৈশ্বিক ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী দক্ষ ও ভবিষ্যৎ উপযোগী ডিজিটাল ট্যালেন্ট তৈরির কার্যক্রমকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।