রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট ১ এ শুরু হয়েছে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) ইউনিট-১-এ প্রথমবারের মতো স্বনির্ভর ও নিয়ন্ত্রিত পারমাণবিক চেইন বিক্রিয়া শুরু হয়েছে। এর মাধ্যমে রিঅ্যাক্টরটি ন্যূনতম নিয়ন্ত্রণ পর্যায়ে পৌঁছেছে, যা প্রকল্প বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

পরবর্তী ধাপে বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতায় রিঅ্যাক্টরের পরীক্ষা চালানো হবে। এরপর ইউনিটটি জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ জানিয়েছেন, আগামী নভেম্বরের শেষ নাগাদ ইউনিট-১ বাংলাদেশের জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে যুক্ত হতে পারে।