পানিপথের যুদ্ধ কী? পানির যুদ্ধ নয়, জানুন ইতিহাসের ৩ বিখ্যাত যুদ্ধ

‘পানিপথের যুদ্ধ’—নামটি শুনলেই কি আপনার মনে নদী, নৌকা কিংবা সমুদ্র, জাহাজের ছবি ভেসে ওঠে? মনে হয়, হয়তো কোনো জলপথে দুই পক্ষের মধ্যে ভয়াবহ যুদ্ধ হয়েছিল! কিন্তু একটু থামুন—পানিপথের যুদ্ধ মানে পানির মধ্য যুদ্ধ যদি আপনি এটা ভেবে থাকেন তাহলে ভুল করছেন!

তাহলে ‘পানিপথ’ কী?

পানিপথ হলো ভারতের হরিয়ানা রাজ্যের একটি ঐতিহাসিক শহরের নাম। এই শহরের আশপাশে ইতিহাসের তিনটি গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হওয়ার কারণে সেগুলো ইতিহাসে ‘পানিপথের যুদ্ধ’ নামে পরিচিত। এখন পর্যন্ত ইতিহাসে বিখ্যাত তিনটি পানিপথের যুদ্ধের কথা জানা যায়।

প্রথম পানিপথের যুদ্ধ হয় ১৫২৬ সালে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। যুদ্ধে বাবর বিজয়ী হন এবং ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপিত হয়।

দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয় ১৫৫৬ সালে আকবরের বাহিনী ও হেমুর মধ্যে। এই যুদ্ধে আকবরের বাহিনী জয়লাভ করে এবং ভারতে মুঘল শাসন আরও শক্তিশালী হয়।

তৃতীয় পানিপথের যুদ্ধ হয় ১৭৬১ সালে আহমদ শাহ আবদালি ও মারাঠা শক্তির মধ্যে। যুদ্ধে আবদালি বিজয়ী হন এবং উত্তর ভারতের রাজনৈতিক ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন আসে।

অর্থাৎ, ‘পানিপথের যুদ্ধ’ কোনো জলযুদ্ধ নয়—এটি পানিপথ নামের একটি ঐতিহাসিক স্থানে সংঘটিত তিনটি গুরুত্বপূর্ণ যুদ্ধের নাম।

FAQS

Q1.পানিপথের যুদ্ধ বলতে কী বোঝায়? 

Ans:পানিপথের যুদ্ধ বলতে ভারতের হরিয়ানা রাজ্যের পানিপথ শহরের আশপাশে সংঘটিত তিনটি ঐতিহাসিক যুদ্ধকে বোঝায়। এটি কোনো জলপথের যুদ্ধ নয়। 

Q2.পানিপথের যুদ্ধ কি পানির মধ্যে হয়েছিল? 

Ans:না। ‘পানিপথ’ একটি নির্দিষ্ট স্থানের নাম। নদী, সমুদ্র বা নৌযুদ্ধের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। 

Q3.ইতিহাসে কতটি পানিপথের যুদ্ধ হয়েছিল? 

Ans:ইতিহাসে বিখ্যাত তিনটি পানিপথের যুদ্ধের কথা জানা যায়—১৫২৬, ১৫৫৬ এবং ১৭৬১ সালে। 

Follow for more