নীরব ঘাতক ফ্যাটি লিভার

ফ্যাটি লিভার এখানে ফ্যাটি মানে মেদ বা তেল বা চর্বি এবং লিভার মানে কলিজা বা যকৃত। লিভার আপনার শরীরের দ্বিতীয় বৃহত্তম অঙ্গ। এটি আপনার রক্ত ​​থেকে বিপজ্জনক টক্সিন ফিল্টার করার জন্য দায়ী।

বর্তমানে বিশ্বে প্রায় ৩২% প্রাপ্তবয়স্ক মানুষ ফ্যাটি লিভার রোগে আক্রান্ত। বলা হয়ে থাকে, “বর্তমানে পৃথিবীর প্রতি তিনজন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে প্রায় একজন কোনো না কোনো ধরনের ফ্যাটি লিভারে আক্রান্ত।”

সাম্প্রতিক সময়ে ফ্যাটি লিভার রোগটি আরো বেশি আলোচনা এসেছে বাংলাদেশের একজন কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী অকাল মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুর কারণ হিসেবে বলা হয়েছে Hepatitis -A,E জটিলতা কারণে লিভার ফেইল হয়েছে। কিন্তু WHO এর তথ্যমতে এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুহার ১% এরও কম। তাহলে ওনার ক্ষেত্রে এই ব্যাপারটা হলো কিভাবে? যেহেতু উনি আগে থেকেই ফ্যাটি লিভার রোগে আক্রান্ত ছিলেন, যার ফলে ওনার লিভার আগে থেকেই দুর্বল ছিল। ফলে Hepatitis-A এবং E–এর মতো সংক্রমণ জটিলতা তৈরি করলে liver failure-এর ঝুঁকি বৃদ্ধি পায়।

লক্ষণ:
বেশিরভাগ সময়ই সাধারণত ফ্যাটি লিভার আক্রান্ত ব্যক্তির কোন উপসর্গ দেখা যায় না। তবে কিছু কিছু ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির উপরের ডানদিকে পেটে অস্বস্তি অনুভব করে এছাড়াও হলুদ চোখ এবং ত্বক, পেট ফুলে যাওয়া, বমি করলে রক্তপাত, কালো মোল, ত্বকে চুলকানি ইত্যাদি দেখা দিতে পারে।

রোগ নির্ণয় :
সাধারণত পেটের আলট্রাসনোগ্রাম পরীক্ষার মাধ্যমে ফ্যাটি লিভার নির্ণয় করা হয়। আবার অনেক ক্ষেত্রে বায়োপসি করে এটি নির্ণয় করা হয়।

চিকিৎসা:
১.যেহেতু এই রোগের অন্যতম কারণ হচ্ছে স্থূলতা ধীরে ধীরে নিরবিচ্ছিন্নভাবে ওজন কমাতে হবে।
২.সুষম খাদ্য খেতে হবে যাতে সম্পৃক্ত চর্বি পরিমাণ অল্প এবং আঁশ জাতীয় খাবার পরিমাণ বেশি থাকে।
৩.সপ্তায় অন্তত চারবার ব্যায়াম করতে হবে।
৪.ডায়াবেটিস সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে হবে।
৫.মদ বা অ্যালকোহল এড়িয়ে চলতে হবে।

আধুনিক জীবনযাপন, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং শারীরিক নিষ্ক্রিয়তার কারণে ফ্যাটি লিভার এখন নীরব মহামারির রূপ নিচ্ছে।

FAQs

Q1: সব ফ্যাটি লিভার কি স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ?

Ans:না সব ফ্যাটি লিভারই স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ না। যদি আপনার লিভারে ৫% এর নিচে চর্বি থাকে তখন সেটা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ না।

Q2: ফ্যাটি লিভার রোগের প্রধান কারণ কি?

Ans: স্থূলতা (obesity), ফ্যাটি লিভার রোগের একটি প্রধান কারণ।

এ বিষয়ে সংক্রান্ত তথ্য পেতে আমাদের সঙ্গেই থাকুন।

Follow for more