নতুন Bajaj Pulsar N160 S ও SS লঞ্চ, 4-Valve Engine ও 4 Riding Modes

ভারতের বাজারে Bajaj Pulsar N160 সিরিজে বড় ধরনের আপডেট এনেছে বাজাজ অটো। প্রতিষ্ঠানটি নতুন Pulsar N160 SN160 SS মডেল লঞ্চ করেছে। দুই বাইকেই আগের 2-valve engine-এর পরিবর্তে দেওয়া হয়েছে নতুন 164.5cc, 4-valve oil-cooled engine, যা ৯,৫০০ rpm-এ ১৮.৫ PS শক্তি ও ৮,০০০ rpm-এ ১৪.৪ Nm টর্ক উৎপন্ন করে। সঙ্গে রয়েছে ৫-স্পিড গিয়ারবক্স।

নতুন ইঞ্জিনে আগের তুলনায় প্রায় ২.৫ PS বেশি শক্তি পাওয়া যাচ্ছে। বাজাজের দাবি, বাইকটি ০–৬০ কিমি/ঘণ্টা মাত্র ৪.৫ সেকেন্ডে পৌঁছাতে পারে।

নতুন প্রযুক্তি

মেকানিক্যাল থ্রটলের বদলে যুক্ত হয়েছে Electronic Throttle Body এবং চারটি Riding Mode:

  • Road
  • Rain
  • Sport
  • Off-road

এছাড়া Crawl Technology কম গতিতে চলার সময় বারবার ক্লাচ ও গিয়ার পরিবর্তনের প্রয়োজন কমাতে সাহায্য করবে।

N160 S মডেলে রয়েছে LCD cluster, Bluetooth ও Turn-by-Turn Navigation। আর N160 SS-এ রয়েছে ৫-ইঞ্চি TFT display, Google Maps, Bluetooth, Wi-Fi, Traction Control ও Dual-channel ABS।

দুই মডেলেই ৩৭ মিমি USD fork, ৩০০ মিমি front disc এবং ২৩০ মিমি rear disc brake দেওয়া হয়েছে। N160 S-এ Single-channel ABS এবং SS-এ Dual-channel ABS রয়েছে।

বাইক দুটির 14-litre fuel tank, 795mm seat height, 165mm ground clearance ও 151kg kerb weight। ভারতীয় বাজারে পাওয়া যাবে Atlantic Blue, Pearl Metallic White ও Brooklyn Black রঙে।

বাংলাদেশের বাজারেও শিগগির মডেল দুটি আসবে—এমন প্রত্যাশা করা হচ্ছে।

FAQs

Q1.নতুন Pulsar N160-এর ইঞ্জিন কত সিসি? 

Ans:164.5cc 4-valve oil-cooled engine। 

Q2.Pulsar N160 কত PS শক্তি উৎপন্ন করে? 

Ans:সর্বোচ্চ ১৮.৫ PS। 

Q3.N160 S ও N160 SS-এর প্রধান পার্থক্য কী? 

Ans:N160 SS-এ TFT display, Google Maps, Traction Control ও Dual-channel ABS-এর মতো অতিরিক্ত ফিচার রয়েছে।