নিজের DNA কপি করে নতুন কোষ তৈরি করছে কৃত্রিম কোষ! বিজ্ঞানীদের বড় সাফল্য

একটি কোষ। সেটি নিজে বাড়ছে, নিজের DNA কপি করছে, এরপর বিভাজিত হয়ে তৈরি করছে নতুন কোষ। শুনতে অনেকটা science fiction-এর মতো হলেও, বিজ্ঞানীরা এখন laboratory-তে এমনই একটি synthetic cell তৈরি করেছেন।

যুক্তরাষ্ট্রের University of Minnesota-এর গবেষকরা তৈরি করেছেন ‘SpudCell’ নামের একটি কৃত্রিম কোষ, যা একটি কোষের জীবনচক্রের গুরুত্বপূর্ণ ধাপগুলো একসঙ্গে সম্পন্ন করতে পারে। তবে এটিকে পৃথিবীর প্রথম artificial cell বলা যাবে না। এর বিশেষত্ব হলো—এটি বৃদ্ধি, DNA replication এবং cell division-এর মতো মৌলিক biological functions একসঙ্গে প্রদর্শন করতে সক্ষম।

গবেষকরা non-living chemical components, lipid membrane, enzymes এবং laboratory-designed genome ব্যবহার করে এই cell তৈরি করেছেন। এর DNA অনেকটা একটি biological instruction manual-এর মতো কাজ করে, যা কোষকে protein তৈরি, বৃদ্ধি এবং বিভাজনের মতো কাজ পরিচালনার নির্দেশ দেয়।

তাহলে কি মানুষ সত্যিই মানুষকে তৈরি করার পথে? আংশিকভাবে বলা যায়, বিজ্ঞানীরা এমন একটি cell-like system তৈরি করেছেন, যা নিজের genetic information কপি করে নতুন কোষ তৈরি করতে পারে। তবে SpudCell এখনো সম্পূর্ণ স্বাধীন জীব নয় এবং পরিবেশের ওপর নির্ভরশীল।

ভবিষ্যতে synthetic cell চিকিৎসাক্ষেত্রে drug delivery ও disease modelling এবং শিল্পক্ষেত্রে medicine, biofuel ও biomaterials তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এর সবচেয়ে বড় গুরুত্ব হলো—মানুষ এখন শুধু জীবনকে পর্যবেক্ষণ করছে না; বরং জীবনের মৌলিক নিয়মগুলো বুঝে laboratory-তে পুনর্গঠনের চেষ্টা করছে।

FAQs

Q1.কৃত্রিম কোষ বা Synthetic Cell কী? 

Ans:কৃত্রিম কোষ হলো laboratory-তে non-living chemical components ব্যবহার করে তৈরি একটি cell-like biological system 

Q2.SpudCell কী? 

Ans:SpudCell হলো University of Minnesota-এর গবেষকদের তৈরি একটি synthetic cell, যা বৃদ্ধি, DNA replication এবং cell division-এর মতো গুরুত্বপূর্ণ biological functions সম্পন্ন করতে পারে। 

Q3.SpudCell কি পৃথিবীর প্রথম কৃত্রিম কোষ? 

Ans:না। এর আগে বিভিন্ন ধরনের artificial cell তৈরি হয়েছে। তবে SpudCell-এর বিশেষত্ব হলো এটি একটি কোষের জীবনচক্রের একাধিক গুরুত্বপূর্ণ ধাপ একসঙ্গে সম্পন্ন করতে পারে। 

Follow for more