এআই দিয়ে ফল ও সবজির কীটনাশক শনাক্ত করবে ১৪ বছরের কিশোরের উদ্ভাবন

খাদ্য নিরাপত্তায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছেন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ১৪ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত কিশোর Sirish Subash। তার উদ্ভাবিত PestiSCAND নামের একটি বহনযোগ্য (Handheld) AI-চালিত ডিভাইস ফল ও সবজির গায়ে থাকা কীটনাশকের অবশিষ্টাংশ দ্রুত শনাক্ত করতে পারে। এই উদ্ভাবনের জন্য তিনি ২০২৪ সালে America’s Top Young Scientist খেতাব অর্জন করেন।

Sirish-এর এই উদ্ভাবনের আইডিয়া কিভাবে এলো?
সাধারনত চাষাবাদের সময় ব্যবহৃত কীটনাশকের কিছু অংশ অনেক সময় ফল ও সবজিতে থেকে যায়। গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত কীটনাশকের অবশিষ্টাংশ দীর্ঘমেয়াদে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে এবং বিভিন্ন জটিল রোগের ঝুঁকি বাড়াতে পারে। তাই তার মা তাকে সবসময় ফল ও সবজি ভালোভাবে ধুয়ে খেতে বলতেন।কিন্তু তার মনে প্রশ্ন আসলো ফল ও সবজি ধুলেই কি সব কীটনাশক দূর হয়? উত্তর খুঁজতে গিয়ে তিনি তৈরি করেন PestiSCAND।

ডিভাইসটি Spectrophotometry প্রযুক্তির মাধ্যমে ফল বা সবজির ওপর আলো ফেলে প্রতিফলিত আলোর তথ্য সংগ্রহ করে। এরপর কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও মেশিন লার্নিং সেই তথ্য বিশ্লেষণ করে কীটনাশকের উপস্থিতি শনাক্ত করে এবং স্মার্টফোন অ্যাপে ফলাফল দেখায়। পরীক্ষায় এটি প্রায় ৮৫ শতাংশ নির্ভুলতায় কীটনাশকের অবশিষ্টাংশ শনাক্ত করতে সক্ষম হয়েছে।
বর্তমানে খাদ্যে কীটনাশক শনাক্ত করতে ল্যাবভিত্তিক পরীক্ষা প্রয়োজন হলেও, ভবিষ্যতে PestiSCAND-এর মতো প্রযুক্তি সাধারণ মানুষের হাতের নাগালে খাদ্য নিরাপত্তা যাচাইয়ের সুযোগ এনে দিতে পারে। মাত্র ১৪ বছর বয়সে Sirish Subash-এর এই উদ্ভাবন প্রমাণ করে, কৌতূহল ও প্রযুক্তির সমন্বয় বাস্তব সমস্যার কার্যকর সমাধান তৈরি করতে পারে।

FAQs
Q1. PestiSCAND কী?
PestiSCAND হলো Sirish Subash-এর উদ্ভাবিত একটি AI-ভিত্তিক বহনযোগ্য (Handheld) ডিভাইস, যা ফল ও সবজিতে থাকা কীটনাশকের অবশিষ্টাংশ শনাক্ত করতে পারে।
Q2. Sirish Subash কে?
Sirish Subash যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একজন ১৪ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত কিশোর, যিনি ২০২৪ সালে America’s Top Young Scientist খেতাব অর্জন করেন।
Q3. PestiSCAND কীভাবে কাজ করে?
ডিভাইসটি Spectrophotometry প্রযুক্তির মাধ্যমে ফল বা সবজির প্রতিফলিত আলোর তথ্য সংগ্রহ করে। এরপর AI ও Machine Learning সেই তথ্য বিশ্লেষণ করে কীটনাশকের উপস্থিতি শনাক্ত করে।
Q4.PestiSCAND কি এখন বাজারে পাওয়া যায়?
না। এটি এখনও গবেষণা ও উন্নয়ন পর্যায়ে রয়েছে এবং বাণিজ্যিকভাবে বাজারে আসেনি।

Follow for more