ঢাকা | DBN News Desk:
নেতৃত্ব বিকাশ, ক্লাব সার্ভিস এবং ফেলোশিপের চমৎকার সমন্বয়ে অনুষ্ঠিত হয়েছে Rotaract Club of Dhaka Dynamic এর 59
তম Regular Meeting।
০৮ মে ২০২৬ তারিখ বিকেল ৫টায় Cosmopolitan Laboratory Institute-এ আয়োজিত এই সভায় ক্লাব সদস্যরা অংশ নেন বিভিন্ন সাংগঠনিক আলোচনা, ইন্টারেক্টিভ কার্যক্রম এবং আনন্দঘন মুহূর্তে।
অনুষ্ঠানে ক্লাব সার্ভিস, নেতৃত্ব বিকাশ এবং সদস্যদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এছাড়াও সভায় একটি ছোট প্রতিযোগিতামূলক সেশনের আয়োজন করা হয়, যেখানে অংশগ্রহণকারীদের পারফরম্যান্স ছিল অত্যন্ত প্রশংসনীয়।
সেই সেশনের বিজয়ীরা হলেন —
🏆 ১ম স্থান: Rabib
🥈 ২য় স্থান: Hridoy Hasan
🥉 ৩য় স্থান: Musaffa Ibn Aminul
আয়োজকরা জানান, তরুণদের সামাজিক দায়বদ্ধতা, নেতৃত্বের গুণাবলি এবং কমিউনিটি সার্ভিসে উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
“Service Above Self” এই মূলমন্ত্রকে ধারণ করে ভবিষ্যতেও আরও সৃজনশীল ও কার্যকর উদ্যোগ পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেছে ক্লাবটি।