রমজানে অনেকের হঠাৎ রাগ বেড়ে যায় কেন?
রমজানে অনেকেই অবাক হয়ে খেয়াল করে—নিজেকে আগের চেয়ে বেশি খিটখিটে লাগছে, ছোট কথায় রাগ উঠে যাচ্ছে। তখন মনে প্রশ্ন আসে, “আমার ঈমান কি কম?” কিন্তু বেশিরভাগ সময় এর কারণ ধর্মীয় দুর্বলতা না, বরং মানসিক বাস্তবতা।
বিষয়টা একটু গভীরভাবে দেখলে পরিষ্কার হয়—
• এটা ঈমান কম হওয়ার লক্ষণ না
রাগ আসা মানেই আপনি খারাপ মানুষ বা কম বিশ্বাসী—এমন না। রমজান শুধু আত্মিক না, মানসিক স্তরেও অনেক কিছু সামনে আনে।
• এটা suppressed anger বের হয়ে আসা
সারাবছর আমরা অনেক রাগ, অভিমান, কষ্ট চেপে রাখি। কাজ, ব্যস্ততা, খাওয়া-দাওয়া—এসবের আড়ালে সেগুলো চাপা পড়ে থাকে।
• সারাবছর যা চেপে রাখা ছিল
রমজানে বাইরের ডিসট্র্যাকশন কমে যায়। তখন ভেতরে জমে থাকা আবেগগুলো উপরে উঠে আসে।
• শরীর দুর্বল হলে সেটা বের হয়
খাবার, চা, কফি কমে গেলে শরীরের “ঢাকনা”টা সরে যায়। তখন মন নিজেকে আর আগের মতো লুকিয়ে রাখতে পারে না।
• এই রাগ আসলে পুরোনো জমে থাকা আবেগ
এটা আজকের রাগ না, আজকের ঘটনার রাগও না—অনেক সময় এটা বহুদিনের না বলা কথা, না কাঁদা কষ্ট, না মেটানো অভিমান।
এই রাগকে শত্রু ভাবার দরকার নেই।
এটা আসলে ইশারা—ভেতরে কিছু আছে, যেগুলোর যত্ন দরকার।
রমজান অনেক সময় শুধু সংযম শেখায় না, নিজের ভেতরের সত্যের মুখোমুখিও করায়।