মার্কস অ্যাকটিভ স্কুল জিনিয়াস: দেশসেরা মেধাবীরা পেল সম্মাননা ও স্বীকৃতি

দেশের তরুণ প্রজন্মের মেধা ও সৃজনশীলতাকে স্বীকৃতি দিতে আয়োজন করা হয় ‘মার্কস অ্যাকটিভ স্কুল জিনিয়াস’ প্রতিযোগিতা। দেশের অন্যতম সেরা মিল্ক ব্র্যান্ড মার্কস অ্যাকটিভ স্কুলের উদ্যোগে এবং টেন মিনিটস স্কুলের সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবং টেন মিনিটস স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক।

২০২৫ সালের সেপ্টেম্বর থেকে অনলাইনে শুরু হওয়া এই জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সারা দেশ থেকে এক লাখের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে।

একাধিক ধাপ অতিক্রম করে জুনিয়র (৫ম–৬ষ্ঠ),

ইন্টারমিডিয়েট (৭ম–৮ম) এবং সিনিয়র (৯ম–১০ম) — এই তিন বিভাগ থেকে মোট ১৫০ জন শিক্ষার্থী গ্র্যান্ড ফিনালে অংশ নেওয়ার সুযোগ পায়।
গ্র্যান্ড ফিনালের অনুষ্ঠান বিভাগভিত্তিক তিন পর্বে ৩, ৪ ও ৫ ফেব্রুয়ারি আরটিভিতে প্রচারিত হয়। পাশাপাশি অনুষ্ঠানটি আরটিভি এন্টারটেইনমেন্ট ও মার্কস অ্যাকটিভ স্কুলের ইউটিউব চ্যানেলেও দেখা যাবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়মান সাদিক।

চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারীরা বাংলা, ইংরেজি, আইসিটি, এআই, শিল্পকলা ও আইকিউ—বিভিন্ন বিষয়ে নিজেদের জ্ঞান ও দক্ষতা প্রদর্শন করে। ‘বাজার রাউন্ডে’ দ্রুত সঠিক উত্তর দিয়ে অতিরিক্ত পয়েন্ট অর্জনের সুযোগ ছিল।

প্রতিযোগিতামূলক লড়াই শেষে তিন বিভাগের সেরা শিক্ষার্থীরা বিজয়ীর মুকুট অর্জন করে।

মার্কস অ্যাকটিভ স্কুল জিনিয়াস ২০২৬-এর বিজয়ীরা
জুনিয়র বিভাগ (৫ম–৬ষ্ঠ শ্রেণি)
চ্যাম্পিয়ন:
সাদাত শরাফাত হোসাইন চৌধুরী (বিএএফ শাহীন কলেজ, ঢাকা)

প্রথম রানারআপ: বায়েজিদ ইসলাম (কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ)

দ্বিতীয় রানারআপ: মো. নবীহ হোসাইন (সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল)

ইন্টারমিডিয়েট বিভাগ (৭ম–৮ম শ্রেণি)

চ্যাম্পিয়ন: তিতাস চৌধুরী (মাইলস্টোন কলেজ)

প্রথম রানারআপ: মাহির দাইয়ান (ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ)

দ্বিতীয় রানারআপ: জাওয়াদ চৌধুরী (রংপুর জিলা স্কুল)

সিনিয়র বিভাগ (৯ম–১০ম শ্রেণি)

চ্যাম্পিয়ন: আম্মার ইবনু শামীম (ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ)

প্রথম রানারআপ: মো. রিদওয়ানুল ইসলাম রিয়াদ (টাঙ্গাইল পুলিশ লাইনস আদর্শ উচ্চবিদ্যালয়)

দ্বিতীয় রানারআপ: আসিফ মাহমুদ (গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল)

FAQ

প্রশ্ন ১: মার্কস অ্যাকটিভ স্কুল জিনিয়াস কী?

উত্তর: এটি জাতীয় পর্যায়ের একটি মেধাভিত্তিক প্রতিযোগিতা, যেখানে ৫ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

প্রশ্ন ২: প্রতিযোগিতাটি কবে শুরু হয়?

উত্তর: ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে অনলাইনে প্রতিযোগিতার কার্যক্রম শুরু হয়।

প্রশ্ন ৩: কতজন শিক্ষার্থী অংশ নেয়?

উত্তর: সারা দেশ থেকে এক লাখের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রশ্ন ৪: গ্র্যান্ড ফিনালে কোথায় প্রচারিত হয়েছে?

উত্তর: আরটিভিতে তিন পর্বে সম্প্রচারিত হয়েছে এবং ইউটিউবেও দেখা যাচ্ছে।

শিক্ষা, প্রতিযোগিতা ও তরুণ প্রজন্মের সাফল্যের আরও আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন।

Follow for more