জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নবম গ্রেডে প্রশাসনিক অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রেজিস্ট্রার অফিসের অধীনে মোট ৪টি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত নিয়মে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২৬।
পদটিতে আবেদন করতে হলে প্রার্থীদের শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/বিভাগ বা সিজিপিএ ২.৫ থাকতে হবে। প্রার্থীর অবশ্যই স্নাতক (সম্মান)সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি বা সিজিপিএ ২.৫–এর নিচে গ্রহণযোগ্য নয়। কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হতে পারে।
নিয়োগপ্রাপ্তদের জন্য নির্ধারিত বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা, যা জাতীয় বেতন স্কেলের ৯ম গ্রেডের অন্তর্ভুক্ত।
আবেদন করতে হবে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে। ১০ কপি দরখাস্তের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সনদের সত্যায়িত কপি সংযুক্ত করে অফিস চলাকালে রেজিস্ট্রার বরাবর জমা দিতে হবে।
আবেদনপত্রের সঙ্গে ৬ টাকা মূল্যের ডাকটিকিটসহ নিজের নাম ও ঠিকানা লেখা ১০×৪ ইঞ্চি সাইজের খাম সংযুক্ত করতে হবে।
আবেদন ফি হিসেবে ৬০০ টাকা অগ্রণী ব্যাংকে পে–অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে।
FAQ
প্রশ্ন ১: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোন পদে নিয়োগ দেওয়া হবে?
উত্তর: প্রশাসনিক অফিসার পদে।
প্রশ্ন ২: মোট কতটি পদে নিয়োগ দেওয়া হবে?
উত্তর: মোট ৪টি পদে।
প্রশ্ন ৩: আবেদনের শেষ তারিখ কবে?
উত্তর: ৮ ফেব্রুয়ারি ২০২৬।
প্রশ্ন ৪: বেতন স্কেল কত?
উত্তর: ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা (৯ম গ্রেড)।
বিশ্ববিদ্যালয় ও সরকারি চাকরির সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের সঙ্গে থাকুন।