ব্রেকিং: ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা ও আশপাশের এলাকা

ঢাকা:
মঙ্গলবার রাতে ৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকা। হঠাৎ কম্পনে অনেক মানুষ আতঙ্কিত হয়ে ঘরবাড়ি থেকে বের হয়ে আসেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানায়, ভূমিকম্পটি ঘটে রাত ৯টা ৩৪ মিনিটে

USGS-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের ইয়েনাঙ্গইয়াং শহর থেকে প্রায় ৯৫ কিলোমিটার পশ্চিমে। ভূমিকম্পের কম্পন বাংলাদেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি

ভূমিকম্প পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া গেলে জানানো হবে।