সমতায় তারুণ্য: Youth for Equality প্রকল্প

  • Embassy of the Kingdom of the Netherlands in Bangladesh-এর আর্থিক সহায়তায়, Plan International Bangladesh এবং JAAGO Foundation Trust যৌথ উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে চার বছর মেয়াদি ‘সমতায় তারুণ্য: Youth for Equality’ প্রকল্প।

প্রকল্পটির উদ্দেশ্য হলো নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, তরুণদের সক্ষমতা বৃদ্ধি এবং সমাজে লিঙ্গসমতা প্রতিষ্ঠা। ইতোমধ্যে ঢাকা, খুলনা, বরিশাল ও রংপুর বিভাগে কার্যক্রম শুরু হয়েছে।

নির্বাচিত যুব-নেতৃত্বাধীন সংগঠনগুলো বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি নিজ নিজ কমিউনিটিতে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনার সুযোগ এবং প্রয়োজনীয় আর্থিক ও কারিগরি সহায়তা পাবে।

রেজিস্ট্রেশনের শেষ তারিখ ১৪ মার্চ ২০২৬। আগ্রহী সংগঠনগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার আহ্বান জানানো হচ্ছে।

হটলাইন নাম্বার: 01777742199

📌আবেদন আরম্ভ করুন: https://ee.kobotoolbox.org/single/04455b3afb8a81b2004c85739bb25096