বিনা মূল্যে ২ লাখ টাকার আইটি প্রশিক্ষণ
নন আইটি ব্যাকগ্রাউন্ডের স্নাতক শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ কোর্স পরিচালনা করে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক–বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ (আইএসডিবি–বিআইএসইডব্লিউ)। এখন ৭২তম রাউন্ডের আবেদন চলছে।
আইটি স্কলারশিপ প্রোগ্রাম তথ্যপ্রযুক্তির বিভিন্ন খাতের চাকরির বাজার অনুযায়ী কোর্সগুলো ডিজাইন করা। এসব প্রোগ্রামের আওতায় কোর্স শেষ করা শিক্ষার্থীদের ৯২ শতাংশ দেশে ও বিদেশে সফলভাবে কর্মরত। এই প্রোগ্রাম এখন পর্যন্ত ১৭ হাজার ৬৬৩ জন আইটি প্রফেশনাল তৈরি করেছে। তাঁরা দেশ ও বিদেশের ৩ হাজার ২৫৪টির বেশি প্রতিষ্ঠানে কর্মরত।
আইএসডিবি
বিআইএসইডব্লিউ বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, জেদ্দা, সৌদি আরবের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান। তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষা খাতে বাংলাদেশের যুবসমাজের কর্মসংস্থানের লক্ষ্যে আইএসডিবি–বিআইএসইডব্লিউর নিজস্ব অর্থায়নে কর্মমুখী শিক্ষা ও বিভিন্ন প্রকল্প প্রণয়ন, অর্থায়ন ও বাস্তবায়ন করে থাকে।