বিটরুট কেন খাবেন? আসুন আজ জেনে ফেলি এর বিদ্যমান স্বাস্থ্য উপকারিতা ও পুষ্টিগুণ
সাধারণত, বিটরুট একটি পুষ্টিগুণে ভরপুর সবজি, যা শরীরের রক্ত, হৃদযন্ত্র, লিভার ও ত্বকের জন্য অত্যন্ত উপকারী। নিয়মিত বিটরুট খেলে শরীরের সহনশীলতা বাড়ে, রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত হয় এবং শক্তি বৃদ্ধি পায়।
প্রসঙ্গত,বিটরুটে রয়েছে প্রাকৃতিক আয়রন, ফলেট ও ভিটামিন সি—যা রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। যারা অ্যানিমিয়া সমস্যায় ভুগছেন, তাদের জন্য বিটরুট খুবই উপকারী।
উল্লেখ্য,বিটরুটে থাকা নাইট্রেট রক্তনালী প্রসারিত করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। নিয়মিত বিটরুট খেলে উচ্চ রক্তচাপের ঝুঁকি কমে।
এছাড়াও, বিটরুট রক্তসঞ্চালন উন্নত করে, ফলে মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি পায়। এটি মনোযোগ ও স্মৃতিশক্তি উন্নত করতে সহায়তা করে খেলোয়াড়দের জন্য বিটরুট জুস বিশেষভাবে উপকারী। এটি শরীরের সহনশীলতা বাড়ায় এবং ক্লান্তি কমায়।বিটরুটে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট লিভারকে টক্সিন মুক্ত রাখতে সাহায্য করে।বিটরুট রক্ত পরিশুদ্ধ করে এবং ত্বকে প্রাকৃতিক গ্লো এনে দেয়।
তবে, অতিরিক্ত খেলে প্রস্রাব বা পায়খানার রং লালচে হতে পারে (স্বাভাবিক)।কিডনিতে পাথর থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন।