তৌহিদুর রহমান একজন উদ্যমী শিক্ষার্থী, যিনি পড়াশোনার পাশাপাশি বিভিন্ন অর্গানাইজেশনে সক্রিয়ভাবে যুক্ত থেকে নিজের নেতৃত্বগুণ ও দক্ষতা বিকাশ করছেন। Ahsanullah University of Science and Technology-এ IPE বিভাগে অধ্যয়নরত তৌহিদুর রহমান বিশ্বাস করেন, অর্গানাইজেশনে কাজ করার অভিজ্ঞতা একজন শিক্ষার্থীর আত্মবিশ্বাস, টিমওয়ার্ক ও প্রফেশনাল দক্ষতা গড়ে তোলে।
ভবিষ্যতে তিনি নিজেকে ইন্ডাস্ট্রিয়াল ও মানবকল্যাণমূলক কাজে যুক্ত দেখতে চান এবং তরুণদের দক্ষ ও সংগঠিত হয়ে এগিয়ে আসার আহ্বান জানান। তার মতে, একাডেমিক শিক্ষার পাশাপাশি সংগঠনিক অভিজ্ঞতাই সফল ক্যারিয়ারের শক্ত ভিত্তি তৈরি করে।